সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় মো. মোস্তফা (৪০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা ময়লার গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম কাজল।

তিনি জানান, আজ সকাল সাড়ে ৮টা থেকে ৯টার দিকে যাত্রাবাড়ীর কাজলায় ডিএসসিসির একটি ময়লার গাড়ি রিকশাচালক মো. মোস্তফাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রিকশাচালক মারা যান।

পরে স্থানীয় জনতাকে উত্তেজিত হতে দেখে গাড়ির চালক পালিয়ে যায়। চালককে না পেয়ে জনতা গাড়টিতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি বলেন, এ ঘটনায় গাড়িটিকে আমরা আটক করেছি। চালক পালিয়ে গেছে, তার খোঁজ নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ এখনো পাইনি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12