সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামানের মৃত্যু

দূরবীণ নিউজ প্রতিবেদক:
একুশে পদক প্রাপ্ত ও স্বাধীনতা পুরস্কায় বিজয়ী ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। শামসুজ্জামান খা‌নের জন্ম ঢাকার অদূ‌রে মা‌নিকগঞ্জ জেলায়, ১৯৪০ সালের ২৯ ডি‌সেম্বর।

বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান তিনি। বাংলা একাডেমির কর্মকর্তা ও কবি পিয়াস মজিদ মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

লেখক ম‌নি হায়দার বলেন, শামসুজ্জামান খানের শারী‌রিক অবস্থার অবন‌তি হ‌লে রোববার (১১ এ‌প্রিল) আই‌সিইউ‌তে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আ‌গে শামসুজ্জামান খান এবং তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে গত ৫ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ‌ছি‌লেন। আজ দুপু‌রে তার লাইফ সা‌পোর্ট খু‌লে ফেলা হয়।

২০২০ সা‌লের ২৮ জুন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থে‌কে এক প্রজ্ঞাপনের মাধ্য‌মে বাংলা একাডেমির সভাপতি হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ পান গবেষক ও বাংলা একা‌ডে‌মির সা‌বেক মহাপ‌রিচালক শামসুজ্জামান খান।

উ‌ল্লেখ্য, ২৯ জানুয়ারি ২০২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত তিন বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেয়েছিলেন ড. আনিসুজ্জামান। বাংলা একা‌ডে‌মির দা‌য়িত্ব পাওয়ার সা‌ড়ে ৩ মা‌সের মাথায় গত বছ‌রের ১৪ মে তি‌নি মারা যান।

অন্য‌দি‌কে শামসুজ্জামান খান বাংলা একা‌ডে‌মির সভাপ‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন সা‌ড়ে ৯ মাস। সভাপ‌তি হি‌সে‌বে নি‌য়োগ পাওয়ার আ‌গে ১০ বছর শামসুজ্জামান খান বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12