সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশের পররাষ্ট্র সচিব ডি-৮ কমিশনারদের সভাপতি

দূরবীণ নিউজ ডেস্ক:
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে ডি-৮ কমিশনের সভাপতি করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) ডি-৮ কমিশনারদের ৪৩তম সভায় কমিশনের বিদায়ী চেয়ার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাল্টিল্যাটারাল অ্যাফেয়ার্সের মহাপরিচালক ওমের গুচাক বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ডি-৮ কমিশনের সভাপতির পদটি হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আয়োজিত সভায় ডি-৮ ভুক্ত দেশগুলোর কমিশনাররা অংশ নেন। এ সভার ধারাবাহিকতায় আগামী ৭ এপ্রিল ২০২১ তারিখে ভার্চুয়াল মাধ্যমে ১৯তম ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এবং আগামী ৮ এপ্রিল ২০২১ তারিখে ভার্চুয়াল মাধ্যমে দশম ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এছাড়া দশম শীর্ষ সম্মেলনের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে সোমবার ডি-৮ বিজনেস ফোরাম অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম অতিথি হিসেবে বক্তব্য দেন।

একইসঙ্গে এবারের ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সোমবার প্রথমবারের মতো ডি-৮ ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সম্মেলনে সমাপনী বক্তব্য দেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত যুব শীর্ষ সম্মেলনে ডি-৮ ভুক্ত দেশগুলোর যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রীরা বক্তব্য দেন। এতে ডি-৮ ভুক্ত দেশগুলো থেকে প্রায় ১৮০ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন এবং ডি-৮ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর ডি-৮ এর চেয়ারের দায়িত্ব পালন করবে।

১৯৯৬ সালে উন্নয়নশীল আটটি মুসলিম দেশ নিয়ে ডি-৮ জোট গঠন করা হয়। গঠনের এক বছরের মাথায় ১৯৯৭ সালে জোটটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন। ডি-৮ জোটের দ্বিতীয় সম্মেলন ১৯৯৯ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। /সূত্র-ঢাকা পোষ্ট,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12