সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

বাস পোড়ানো মামলায় :রিমান্ড শেষে কারাগারে নিপুণ রায়

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরিকে রাজধানীতে বাস পোড়ানো ও নাশকতার পরিকল্পনার মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতে তিনদিনের রিমান্ড শেষে নিপুণ রায় চৌধুরিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।

এদিকে আসামি নিপুণ রায় চৌধুরির জামিনের আবেদন জানান তার আইনজীবী ।পরে উভয় পক্ষের আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৭ মার্চ রাজধানীর জনপথ মোড় ও মালিবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিপুণ রায়কে পরদিন ২৮ মার্চ বিকেলে রায়েরবাজারের নিজ বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব।
পরদিন ২৯ মার্চ নিপুণ রায় চৌধুরিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে হাজারিবাগ থানা পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানান। ওই দিন ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ আসামির বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। /

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12