সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

এস এ টিভির সিনিয়র রিপোর্টার রিয়াদ আহসানকে অপহরণ ও নির্যাতন; ক্র্যাবের তীব্র প্রতিবাদ

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
এস এ টিভির সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য রিয়াদ আহসানকে গত বৃহস্পতিবার রাত ৮ টায় গুলশান থেকে মাইক্রোবাস যোগে অপহরণ করা হয়।

পরে তাকে বেদম মারধর করে রাত সাড়ে ১১টার দিকে নিকেতন গেইট এলাকায় ফেলে যাওয়া হয়েছে। তিনি একটি ক্লিনিকে ভর্তি আছেন। গুলশান থানা পুলিশ এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।

এ ঘটনায় আজ শুক্রবার (১৯ মার্চ) ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ক্র্যাব সভাপতি জনাব মিজান মালিক ও সাধারন সম্পাদক জনাব আলাউদ্দিন আরিফসহ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন। ক্র্যাব নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

ক্র্যাব নেতৃবৃন্দ মনে করেন, এ ধরনের ঘটনা গণমাধ্যম কর্মীদের জন্য হুমকি ন্বরূপ। একজন গণমাধ্যম কর্মীকে এভাবে তুলে নিয়ে যাওয়া ও মারধর করে ফেলে যাওয়ায় গোটা সাংবাদিক সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ সাংবাদিকদের নিরাপত্তায় আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

/ প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12