সর্বশেষঃ
হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর  রাঙামাটিতে দুই হাজার পর্যটক আটকে পড়ায় উদ্বেগ বিরোধীদলীয় নেতার  ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬, দাবায় চ্যাম্পিয়ন রফিকুল , রানার আপ জিয়া পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির বাড়িতে যতসব অপকর্ম হতো, মাদকসহ ৮৪ জন তরুণ-তরুণীর সাজা চট্টগ্রামে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই সারাদেশে বিজয়া দশমীতে নারীরা সিঁদুর খেলায় মত্ত সেনাবাহিনীর ড্রোন হামলায় সুদানের বিতর্কিত এলাকায় ৫৩ জন নিহত তরুণ প্রজন্মকে ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হতে হবে: রাষ্ট্রপতি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার ভ্যাকসিন নিলেন

সারাক্ষণ প্রতিবেদক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে এ ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। এসময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দেশবাসীকে মাস্ক পরা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সকালে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেন শেখ রেহানা।

গত ২৭ জানুয়ারি দেশে বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। সেদিন এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স প্রথম ভ্যাকসিন নেন।

ভ্যাকসিনের গণপ্রয়োগ শুরু হয় ৭ ফেব্রুয়ারি। তারপর থেকে এ পর্যন্ত ৩৫ লাখ ৮১ হাজারেরও বেশি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।/ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12