সর্বশেষঃ
ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬, দাবায় চ্যাম্পিয়ন রফিকুল , রানার আপ জিয়া পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির বাড়িতে যতসব অপকর্ম হতো, মাদকসহ ৮৪ জন তরুণ-তরুণীর সাজা চট্টগ্রামে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই সারাদেশে বিজয়া দশমীতে নারীরা সিঁদুর খেলায় মত্ত সেনাবাহিনীর ড্রোন হামলায় সুদানের বিতর্কিত এলাকায় ৫৩ জন নিহত তরুণ প্রজন্মকে ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হতে হবে: রাষ্ট্রপতি লুটেরা ও চাঁদাবাজদের জন্য  ছাত্র-জনতা রক্ত দেয়নি: ডা. শফিক রাজশাহীতে সমাবেশে প্রধানমন্ত্রী, কৃষক কার্ডের মাধ্যমে আগামীকালের বৃষ্টির খবর পাবেন সবাইকে নিয়ে  বাংলাদেশ গড়া অঙ্গিকার প্রধানমন্ত্রীর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান চট্টগ্রামে গেলেন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

প্লট বরাদ্দের মামলা বাতিলে মির্জা আব্বাসের আবেদন খারিজ আপিল বিভোগে

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সাবেকমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলা বাতিলের আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০০৭ সালের ১৫ জুলাই দুদক শাহবাগ থানায় রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে এই মামলাটি দায়ের করেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) মির্জা আব্বাসের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন।

আদালতে আজ সোমবার দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। তবে মির্জা আব্বাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘আজকে মির্জা আব্বাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত আবেদন ডিসমিস ফর ডিফল্ট করে দিয়েছেন। ফলে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই।’

এর আগে ২০১৬ সালের ৩০ মার্চ এ মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মির্জা আব্বাস।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন।

দুদকের অভিযোগ, বিএনপির সাবেক এমপি আলী আসগর লবীসহ মাহফুজুল ইসলাম নামের এক সরকারি কর্মকর্তার যোগসাজশে অনিয়মের মাধ্যমে এ প্লট বরাদ্দ দেন। এ অভিযোগে দুদকের তৎকালীন উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন শাহবাগ থানায় ২০০৭ সালের ১৫ জুলাই একটি মামলা করেন। ২০০৮ সালের ১১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ওই বছরের জুলাইয়ে মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন মির্জা আব্বাস।/ একে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12