সর্বশেষঃ
ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

হাইকোর্টে ,অর্থ পাচার মামলার আসামি ফরিদপুরের আবুর জামিন

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আসামি ফরিদপুরের আনোয়ার হোসেন আবুকে ছয় মাসের জামিন মজ্ঞুর করেছেন হাইকোর্ট। উচ্চ আদালত একই সঙ্গে এই আসামিকে কেনো স্থায়ী জামিন দেয়া হবে না , তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

সোমবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

হাইকোর্টের এই আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আদালতে আজ সোমবার দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। আসামি পক্ষে ছিলেন মিন্টু কুমার মন্ডল।

প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে রুবেল ও বরকতকে গ্রেপ্তার দেখায় সিআইডি পুলিশ। এই মামলায় পরে আটক করে আনোয়ার হোসেন আবুকে। নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করে আসামি।

সিআইডি পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ এই দুই ভাইয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে গত বছর ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় মামলা করেন।মানি লন্ডারিংয়ের ওই মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে অনুমান দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়। পরে মামলাটি তদন্তের জন্য দুদকে স্থান্তর করা হয়েছে।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12