সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

গণপূর্তের প্রকৌশলী প্রদীপ কুমারকে দুদকে জিজ্ঞাসাবাদ

গণপূর্ত ও দুদকের - ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুকে বিপুল অর্থ, অস্ত্র-মদ ও সোনাসহ গ্রেপ্তারকৃত গোল্ডেন মনিরের সম্পৃক্ততা সন্দেহে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরআগে ২০ নভেম্বর মধ্যরাতে মেরুল বাড্ডায় মনিরের ৬ তলা বাড়িতে র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান মনিরকে গ্রেপ্তার হয়।

বুধবার (৯ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সকালে প্রায় ২ ঘণ্টা ধরে কমিশনের উপ-পরিচালক সামছুল আলম নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে।

অন্যদিকে, একই অভিযোগে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও উপস্থিত না হয়ে সময় চেয়ে আবেদন করেছেন রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলাম।

এর আগে গত ৮ ডিসেম্বর রাজউকের দুই সিবিএ নেতাকে ওবায়দুল্লাহ হক ও জলিলকে জিজ্ঞাসাবাদ করা হয়। আগামী ১০ ডিসেম্বর ডিএনসিসি ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ওরফে সোনা শফিক ও ডিএনসিসির সাবেক কমিশনার বিএনপি নেতা এমএ কাউয়ুমকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকা ও তার স্ত্রী রওশন আক্তারের ৬ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। ইতোমধ্যে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক। এছাড়া গত ৩ ডিসেম্বর ৩ কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদের অন্য মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। #

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12