সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

ময়মনসিংহে ইটভাটায় ভ্যাট ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট বুধবার (৪ নভেম্বর) সারাদেশে ৯টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে।

ময়মনসিংহে ইটভাটায় সরকারি ভ্যাট ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। এছাড়া ৭টি দপ্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দুদক থেকে চিঠি পাঠানো হয়েছে।
গণমাধ্যমকে এ তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

তিনি আরো জানান, ময়মনসিংহে ইটভাটায় সরকারি ভ্যাট ফাঁকি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডলের নেতৃত্বে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ, ময়মনসিংহের সদস্যদের সমন্বয়ে আজ এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট এবিসি ব্রিকফিল্ডের ভ্যাট প্রদান সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে। ৪ মাসের নথি প্রাথমিক যাচাইয়ে জাল মুসক বই ব্যবহার করে প্রায় ৩০-৪০% ভ্যাট ফাঁকি দেয়া হয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়।

টিম বিস্তারিত তথ্যানুসন্ধানের জন্য ২০১৬ সাল হতে ভ্যাট প্রদানের নথি সংগ্রহ করে। নথিসমূহ যাচাইপূর্বক অভিযোগের বিষয়ে বিদ্যমান ভ্যাট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে সুপারিশ করবে দুদক টিম। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12