সর্বশেষঃ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান 
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

রাজউকের কর্মচারীর অবৈধ সম্পদ দুদকের মামলা দায়ের

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজউকের ডাটা এন্ট্রি অপারেটর (কর্মচারী) মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে প্রায় ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে ।

রোববার (৪ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক নারগিস সুলতানা বাদী হয়ে রাজউক কর্মচারী মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় মামলাটি দায়ের করেন।

গণমাধ্যমকে এই তথ্য জানান,দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

তিনি আরো জানান, দুদকের মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি রাজউকের ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ মহিউদ্দিন অসাধু উপায়ে তাঁর ও তাঁর স্ত্রী মাহবুব আরার নামে অর্জিত ১০ কোটি ৪২ লাখ ৭৩৬ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসেব দুদকের কাছে জমা দিয়েছে।
তিনি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসদুদ্দেশ্যে সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করেছেন। আসামি মহিউদ্দিনের এবং তার উপর নির্ভরশীল স্ত্রী মাহবুব আরার নামে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ৭১ লাখ ৭৪ হাজার ৯১৩ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখেছেন।

তিনি সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করার জন্যই তাঁর স্ত্রী মাহবুব আরার নামে স্থাবর-অস্থাবর সম্পদে রুপান্তর করেছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12