সর্বশেষঃ
দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ধানমন্ডিতে মশার লার্ভার ৩ মামলায়,১ লাখ টাকা জরিমানা, পোস্তগোলায় অবৈধ ক্যাবল উচ্ছেদ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মশার প্রজননস্থল চিহ্নিতকরণে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) ডিএসসিসির নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বে ১৪তম দিনে অঞ্চল-১ এর ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ৩৪টি স্থাপনা পরিদর্শন করেন। অভিযানকালে ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ৩টি মামলা দায়ের করেন। এই তিন মামলায় নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া আজ ১৮তম দিনে পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে অবৈধ ক্যাবল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ৪টি ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন। ডিএসএসসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ সময় রাস্তার উপর অবৈধভাবে গড়ে ওঠা দুটি দোকান গুঁড়িয়ে দেয় এবং স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন -২০০৯ এর ৭ ধারা মোতাবেক দুটি মামলা দায়ের ও নগদ ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ঢাকা দক্ষিণের চলমান অভিযানে ভ্রাম্যমাণ আদালতগুলোর সমন্বয়কের দায়িত্ব পালন করা ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান অভিযান প্রসঙ্গে বলেন, অবৈধ ক্যাবল অপসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মশার প্রজননস্থল চিহ্নিতকরণের বিরুদ্ধে আমাদের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।# প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12