সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

প্রধানমন্ত্রী একনেকে ৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী। এরমধ্যে ৩৫৮৬ কোটি টাকা ব্যয়ে সিলেট-তামাবিল মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ প্রকল্প রয়েছে। একনেক চেয়ারপার্সন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনলাইনে চলতি অর্থবছরের ৭ম একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এ সভায় যোগদেন এবং অন্যান্য একনেক সদস্যরা এনইসি ভবন থেকে যুক্ত ছিলেন।

সংবাদ সম্মেলনে এমএ মান্নান বলেন, ‘সভায় পাঁচটি মন্ত্রণালয়ের ৬টি প্রকল্প অনুমোদ দেয়া হয়েছে। যার মধ্যে চারটিই সংশোধিত। প্রকল্পগুলোর আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৬৬২৮.৯৯ কোটি টাকা (শুধু সংশোধিত প্রকল্পের অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে)।’

মোট ব্যয়ের মধ্যে ২০৭১.১০ কোটি টাকা রাষ্ট্র এবং ৪৫৯৩.৮৯ কোটি টাকা বিদেশি উৎস থেকে ঋণ হিসেবে আসবে, বলেন তিনি।

অন্য প্রকল্পগুলো হলো-সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মতলব-মেঘনা-ধনাগোদা-বেড়িবাঁধ (জেড-১০৬৯) সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প; স্থানীয় সরকার বিভাগের সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প; খাদ্য মন্ত্রণালয়ের আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়ের ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (২য় পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) (২য় সংশোধিত) প্রকল্প। # সূত্র- ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12