সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সারাদেশে করোনায় মোট আক্রান্ত ২ লাখ ২৯,১৮৫ জন. মোট মৃত্যু ৩ হাজার

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সারাদেশে গত একদিনে করোনায় মৃত্যু ৩৫ জন । দেশে করোনায় মোট ৩ হাজার লোক মারা গেছে। এছাড়া, নতুন করোনা রোগী শনাক্ত ২ হাজার ৯৬০ জন। দেশে মোট আক্রান্ত ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন। সারা দেশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭০টি। আগের নমুনাসহ ৮১টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭১৪টি। এ পর্যন্ত মোট ১১ লাখ ৩৭ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি জানান, নিহত ৩৫ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও নয়জন নারী। এর মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, পাঁচজন চট্টগ্রামের, খুলনা ও সিলেট বিভাগে চারজন করে, রাজশাহী ও বরিশালে তিনজন করে, রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে রয়েছে।

বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন রয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12