সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

পদ্মা গ্রাস করেছে চাঁদপুরের ওমর আলী স্কুল কাম সাইক্লোন শেল্টারটিকে

দূরবীণ নিউজ ডেস্ক:
সর্বনাশা পদ্মা নদী গ্রাস করেছে চাঁদপুরের নবনির্মিত ওমর আলী হাইস্কুল কাম সাইক্লোন শেল্টারটিকে। প্রবল স্রোতে ক্রমান্বয়ে বিলীন হয়ে গেলো এই স্থাপনাটি। চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নের সেই আলোচিত তিনতলাবিশিষ্ট ওমর আলী হাইস্কুল কাম সাইক্লোন শেল্টারটি নির্মাণেসরকারের ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হয়েছিল।

চোখের সামনে দেখতে দেখতে বৃহস্পতিবার (২৩ জুলাই) জোয়ারের পানির স্রোতে এটি নদীতে তলিয়ে যায়।
প্রতিবছর প্রমত্তা পদ্মার অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাসিন্দারা। গত এক সপ্তাহে রাজরাজেশ্বর ইউনিয়নে প্রায় পাঁচ শতাধিক বসতবাড়ি নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে।

সেই সাথে বিলীন হলো ত্রিতল বিশিষ্ট নবনির্মিত ওমর আলী হাইস্কুল কাম সাইক্লোন শেল্টারটি। মাত্র এক মাস আগে দৃষ্টিনন্দিত এই ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল।

গত ১৭ জুলাই নদীগ্রাসের মুখে পড়ে তিনতলাবিশিষ্ট নবনির্মিত রাজরাজেশ্বর ওমর আলী হাইস্কুল কাম সাইক্লোন শেল্টারটি। এক সপ্তাহ পর গতকাল বৃহস্পতিবার এটি পুরোপুরি নদীতে বিলীন হয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ জানান, ওমর আলী উচ্চ বিদ্যালয়টি প্রায় ১১ বার নদী ভাঙনের শিকার হয়েছে। ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে এখানকার শিক্ষার্থীদের লেখাপড়া এবং ইউনিয়নবাসীর কথা চিন্তা করে এই আধুনিক স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়। কিন্তু সেটিও নদী গিলে খেয়েছে।

রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী জানান, প্রচন্ড ঢেউ এবং ঘূর্ণিস্রোতের কারণে স্কুলসহ বসতঘর বিলীন হয়ে গেছে।

ওমর আলী হাইস্কুল কাম সাইক্লোন সেন্টারের ঠিকাদার প্রতিনিধি ও ইউপি সদস্য পারভেজ গাজী রণি জানান, ওমর আলী উচ্চ বিদ্যালয়টি প্রায় ৭/৮ বার নদী ভাঙনের শিকার হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়া এবং ইউনিয়নবাসীর কথা চিন্তা করে এটি তৈরী করা হয়েছিলো। তখন নদী এখান থেকে দেড় কিলোমিটার দূরে ছিলো। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12