সর্বশেষঃ
রাজধানীতে পল্লবীতে জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন নিরাপদ পানির জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প :স্থানীয় সরকার মন্ত্রী ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

বাংলাদেশ থেকে কেউ ‘ভুয়া’ সনদ নিয়ে কেউ ইতালি যাননি : পররাষ্ট্র মন্ত্রণালয়

দূরবীণ নিউজ ডেস্ক :
‘ভুয়া’ সনদ নিয়ে কেউ ইতালি যাননি বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় । ইতালিতে যাওয়া প্রবাসীদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হবার ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে এই দাবী করেছে। খবর বিবিসি বাংলার।

এসব বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষাপটে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি বাংলাদেশ থেকে ইতালি যাওয়া প্রায় ১,৬০০ বাংলাদেশীর কেউ ভুয়া কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বহন করছিলেন না।

এসব যাত্রীর কেউ কেউ ‘যদি কোথাও দরকার হয়’ ভাবনা থেকে ‘নিজে থেকে’ কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গেছে।”
বিবৃতির আরো বলা হয়েছে, “দুর্ভাগ্যজনকভাবে, সম্প্রতি ইতালি গেছেন এমন কিছু বাংলাদেশী বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম মানেননি। এবং সম্ভবত তাদের কারো কাছ থেকে কম্যুনিটির মধ্যে সংক্রমণ ছড়িয়েছে।”

যদিও ইতালিতে গমনের জন্য কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে এমন কোনো শর্ত এখনো দেশটির সরকার আরোপ করেনি। ইতালিতে ভ্রমণের জন্য কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট চাওয়া না হলেও বিমান ভ্রমণের জন্য সাধারণত কিছু স্বাস্থ্য পরীক্ষা এবং বিমানবন্দরে একটি স্ক্রিনিং পার হয়ে যেতে হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12