সর্বশেষঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্ত -৬৭  লাখ ৫,৩২০ জন,  মৃত্যু -৩  লাখ ৯৩ , ২৬৪ জন

দূরবীণ নিউজ ডেস্ক :
সারা বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনায় শুক্রবার (৫ জুন) দুপুর দেড়টা পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৯৩ হাজার ২৬৪ জন। বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ৫ হাজার ৩২০ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্যে এ সংখ্যা জানা গেছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মারা গেছেন এক লাখ ১০ হাজার ১৭৯ জন। আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৪ হাজার ১৮৯ জন।

আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থায় রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে ৬ লাখ ১৫ হাজার ৮৭০ জন করোনার শিকার হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজার ৩৯ জন। মৃত্যুর দিক দিয়ে এটি বিশ্বে তৃতীয় অবস্থান।

যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় আছে যুক্তরাজ্য (৩৯ হাজার ৯০৪ জন)। চতুর্থ ইতালি (৩৩ হাজার ৬৮৯ জন), পঞ্চম ফ্রান্স (২৯ হাজার ৬৫ জন) এবং ষষ্ঠ স্পেন (২৭ হাজার ১৩৩ জন)।

আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে রাশিয়া (৪ লাখ ৪১ হাজার ১০১ জন), চতুর্থ স্পেন (২ লাখ ৮৭ হাজার ৭৪০ জন), পঞ্চম যুক্তরাজ্য (২ লাখ ৮১ হাজার ৬৬১ জন), ষষ্ঠ ইতালি (২ লাখ ৩৪ হাজার ১৩ জন) এবং দুই লক্ষাধিক আক্রান্ত নিয়ে সপ্তম অবস্থানে আছে ভারত (২ লাখ ২৬ হাজার ৭৭০ জন)।

চীন ও নিউজিল্যান্ডের মতো কিছু দেশ দৃশ্যত করোনাভাইরাসের এ মহামারি নিয়ন্ত্রণ করতে পেরেছে। সেই সাথে ইউরোপ লকডাউন ধীরে ধীরে শিথিল করার প্রক্রিয়ায় রয়েছে। কিন্তু আমেরিকা বিশেষ করে দক্ষিণ আমেরিকা এখন সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে আছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হয় প্রাণঘাতী করোনাভাইরাসের। গত ১১ মার্চ এ সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর বৃহস্পতিবার জানিয়েছে, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৫৬৩ জন। মারা গেছেন ৭৮১ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন।# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12