সর্বশেষঃ
অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান জামালপুরে সরিষাবাড়ীতে লাইসেন্সবিহীন হাসপাতালে দুদকের অভিযান কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

রাষ্ট্রপতির আহ্বান ,বিত্তবানরা দরিদ্রদের পাশে দাঁড়ান

দূরবীণ নিউজ ডেস্ক :
রাষ্ট্রপতি আবদুল হামিদ করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশব্যাপী এক অস্বাভাবিক পরিবেশে ঈদুল ফিতর উদ্‌যাপনকালে বিত্তবানদের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ।
সোমবার ( ২৫ মে) বঙ্গভবনে ঈদের নামাজ আদায় শেষে ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান তিনি। খবর ইউএনবির।
রাষ্ট্রপতি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এ বছর ভিন্ন আবহে ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। এই কঠিন সময়ে আমি দেশের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

একই সঙ্গে তিনি দেশের জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদ্‌যাপন করার আহ্বান জানান।
পাশাপাশি, রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মানুষকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

রাষ্ট্রপতি বলেন, ঈদের সময় শ্রেণি-পেশানির্বিশেষে বড় বড় শহরে বাস করা লোকেরা গ্রামের বাড়িতে তাঁদের প্রিয়জনদের কাছে ফিরে যান সম্প্রীতি, সখ্য এবং ঐক্যের বন্ধন গড়ে তোলার জন্য।
আবদুল হামিদ বলেন, ‘ঈদুল ফিতরের এ শিক্ষা সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।’

ইসলামকে শান্তি ও কল্যাণের ধর্ম হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘ইসলামে বিদ্বেষ ও সহিংসতার কোনো স্থান নেই। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, নিরঙ্কুশ সহনশীলতা, সাম্যতা এবং সর্বজনীন কল্যাণের চেতনাকে সমর্থন করে।

ঈদ মানে আনন্দ। ঈদুল ফিতর মাসব্যাপী রোজা ও আত্মসংযম চর্চার পরে আনন্দের বার্তা নিয়ে আসে। এই আনন্দ সারা বাংলায় ছড়িয়ে পড়ুক।’ # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12