সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

Mostbet Portugal Android Betting Excellence

Portuguese players are discovering unparalleled mobile betting power through seamless Android integration, localized features, and lightning-fast performance tailored for Primeira Liga passion.                      

Portugal’s Mobile Betting Revolution 

        

Over 2.1 million Portuguese Android users have embraced the mostbet app Portugal platform, transforming casual match viewing into strategic betting mastery. From the electric atmosphere of Estádio da Luz to the tactical brilliance at Dragão, this app delivers real-time odds updates every 1.1 seconds during live Primeira Liga action.          

Portuguese bettors appreciate the fully localized experience—MB Way instant deposits, Multibanco withdrawals in under 8 minutes, and customer support that actually speaks Portuguese with football knowledge rivaling local pundits.                       

Mostbet Baixar Aplicação Para Android Mastery          

Searching for mostbet baixar aplicação para android? Portuguese players access a dedicated APK portal that bypasses regional restrictions while delivering Portugal-optimized builds with enhanced Primeira Liga coverage and local payment integration.                                  

Direct APK Portal                  

mostbet.pt/android loads the latest Portugal-specific build (52MB) optimized for Samsung Galaxy A-series dominance in Portugal.                                  

Security Activation                  

Configurações → Aplicações → Fontes Desconhecidas (18 seconds). Portuguese prompts guide every step flawlessly.                                        

Instant Launch                  

Auto-install completes in 28 seconds. Benfica vs Porto markets loading with live odds before screen even appears.                                         

Mostbet Aplicação Para Android: Portuguese Precision           

The mostbet aplicação para android features “Clássico Mode” that activates automatically during Benfica-Porto derbies, displaying enhanced statistics like xG differentials, corner predictions, and player heatmaps specifically for Portuguese football fans.           

Performance Metric Mostbet PT Android Portugal Market Avg Superiority
Live Odds Refresh 1.1 seconds 5.3 seconds 79% Faster
Primeira Liga Markets 2,164 per match 784 per match 176% More
App Stability 99.97% 96.4% 3.7% Better
MB Way Speed 3.2 seconds 18.7 seconds 83% Faster

Mostbet App Portugal: Football-First Design          

Experience the mostbet app Portugal revolution with dedicated tabs for Liga Portugal, Taça de Portugal, and Portuguese national team matches. Swipe gestures reveal player prop bets for stars like Diogo Jota, Rafa Silva, and João Félix with one-handed precision.                 

Primeira Liga Live                  

247 live betting markets per match with Portuguese commentary integration and real-time statistics overlays.                

Full Portuguese                  

Complete localization including Multibanco, MB Way, and 24/7 Portuguese support with football expertise.                  

Advanced Stats                 

xG tracking, possession heatmaps, and expected goals models for every Primeira Liga fixture.                  

Lightning Speed                 

Sub-1.5 second bet placement even during peak Benfica vs Porto Clássico viewership.                                           

Mostbet Aplicação Para Android: Device Mastery          

Perfectly optimized for Portugal’s Android landscape where Samsung commands 67% market share. The mostbet aplicação para android maintains 60fps during live Sporting CP matches on Galaxy A54 while using just 94MB RAM—leaving plenty for Instagram and WhatsApp.           

Portugal Device Market Share FPS Performance RAM Usage
Samsung Galaxy A54 32% 60fps Perfect 94MB
Xiaomi Redmi Note 13 21% 59fps Excellent 91MB
Samsung Galaxy S24 17% 60fps Perfect 98MB
OPPO Reno10 11% 58fps Excellent 89MB

Payment & Responsible Gaming Excellence           

Portuguese players deposit instantly via MB Way (2.8 seconds average) and withdraw to Multibanco in 6-14 minutes. SRIJ-compliant responsible gaming tools include Portuguese-language deposit limits, self-exclusion, and reality checks during extended Benfica match sessions.          

The mostbet app Portugal even features “Apostas Conscientes” education covering bankroll management strategies tailored for Portuguese football betting patterns.         

Portugal’s Android Betting Crown

          

2.8 million Portuguese Android warriors have claimed their mostbet aplicação para android advantage. From Porto clean sheets to Benfica comebacks, every moment becomes a betting opportunity. Your next Primeira Liga market loads in 00:06 seconds…

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন

নিজস্ব প্রতিবেদক

এবার হাম ও অন্যান্য রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।

বিগত অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়ের পদ্ধতিতে কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনে। স্বাস্থ্য খাতে যথেষ্ট (প্রায় ৪২ হাজার কোটি টাকা) বাজেট থাকা সত্ত্বেও তারা সময়মতো হামসহ অন্যান্য রোগের টিকা ক্রয় এবং শিশুদের টিকা প্রদান করতে ব্যর্থ হয়।

স্বাস্থ্য খাতে সাবেক অন্তর্বর্তী সরকারের দুর্নীতি ও অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে। দেশের স্বাস্থ্য ও অর্থ খাত রক্ষা এবং শিশুদের জীবন রক্ষায় জনস্বার্থে এ জালিয়াতি ও দুর্নীতির বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তদন্ত করা আবশ্যক। হাম ও অন্যান্য রোগের টিকা ক্রয় এবং প্রদানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আবেদনে অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি সারাদেশে হামের প্রাদুর্ভাবে প্রায় শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমাকে মারাত্মক ব্যথিত, উদ্বিগ্ন এবং চিন্তিত করেছে।
এতে আরও বলা হয়, সরকারিভাবে শিশুদের হামসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে সৃষ্ট হাম রোগের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশুর মৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, যা সত্যিই উদ্বেগজনক। হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের দায় রয়েছে বলে রাষ্ট্রের সাধারণ নাগরিক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় মতামত ব্যক্ত করেছেন।

এছাড়াও বর্তমান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামের টিকা এবং সিরিঞ্জের অভাবকে পূর্ববর্তী সরকারের সৃষ্ট সমস্যা বলে মন্তব্য করছে। ফলে বর্তমানে হামের প্রকোপ বেড়ে গেছে, যা একটি মহামারি আকার ধারণ করছে। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় যে, এরই মধ্যে শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজার হাজার শিশু অপ্রতুল প্রতিরোধ ব্যবস্থার কারণে দেশের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হাম একটি সংক্রামক ব্যাধি যা দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ছে।

আবেদনে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের টিকা ক্রয়ে নতুন পদ্ধতি গ্রহণ এবং সময়মতো প্রয়োজনীয় সংখ্যক টিকা ও সিরিঞ্জ ক্রয় না করার বিষয়টি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না করা এবং স্বাস্থ্য খাতে যথেষ্ট বাজেট থাকা সত্ত্বেও অর্থের সঠিক ব্যবহার না করা দুর্নীতি ও অনিয়মের ইঙ্গিত প্রদান করে। বিভিন্ন সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়াতে এরই মধ্যে স্বাস্থ্য খাতে টিকা ও সিরিঞ্জ ক্রয়ে সরাসরি অনিয়মের তথ্য প্রকাশিত হয়েছে।
আ. দৈ./কাশেম

সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা

জেলা প্রতিনিধি

বাজারে জ্বালানী তেলে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মোনাফা লাভের আশায় অসাধু ব্যবসায়ী ফের সক্রিয় । সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০ টার দিকে সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে ৭০৯ লিটার ডিজেল ছাড়াও ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্রাইন তেল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত।

তিনি জানান, অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে জব্দকৃত ডিজেল পার্শ্ববর্তী মেসার্স সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে। এছাড়া ৮ লিটার সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্রাইন তেল একই ফিলিং স্টেশনের ম্যানেজার আবদুদ দাইয়ানের জিম্মায় রাখা হয়। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশ ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
#

সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা, বনানীসহ নগরীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এরপর দুপুরে তাকে আদালতে তোলা হবে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল ) সকালে পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেছেন, সাংবাদিকদের বলেন, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার এ এন এম নাসির উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে আমার দেশকে বলেন, বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ঠিক কোন মামলায় বা সুনির্দিষ্ট কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডিএমপির যুগ্ন কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম আমার দেশকে বলেন, শিরীন শারমিন চৌধুরীকে তার আত্মীয় আরিফ মাহমুদ মাসুদ নামে একজনের বাসা থেকে আটক করা হয়।

​ড. শিরীন শারমিন চৌধুরী শেখ হাসিনার ভোট চুরির নির্বাচনে জাতীয় সংসদের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এরপর থেকে টানা এক দশকেরও বেশি সময় তিনি এই পদে আসীন ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে শিরীন শারমিন চৌধুরী আত্মগোপনে চলে যান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তার অনুপস্থিতিতে আরেকটি পার্লামেন্ট কার্যক্রম শুরু করেছে।

২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথম স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। ২০১৮ সালের রাতের ভোটে গঠিত সংসদেও স্পিকার ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি আমি-ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করে শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করে।
#

ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
ইরান ও ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২ এপ্রিল) সেনাপ্রধানের পর অ্যাটর্নি জেনারেল পাম বনডিকে বরখাস্ত করেছেন। এরপেছনে বিশেষ করে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে তার ‘পারফরম্যান্সে অসন্তোষ বাড়তে থাকায়’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ট্রাম্প মনে করছিলেন, যেসব সমালোচক ও বিরোধীদের বিরুদ্ধে তিনি ফৌজদারি মামলা চান, তাদের বিচারের আওতায় আনতে বন্ডি যথেষ্ট দ্রুত পদক্ষেপ নিচ্ছিলেন না।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, যিনি আগে তার ব্যক্তিগত আইনজীবী ছিলেন, তিনি অস্থায়ীভাবে বিচার বিভাগ পরিচালনা করবেন।
ওই পোস্টে ট্রাম্প বন্ডিকে ‘মহান দেশপ্রেমিক ও বিশ্বস্ত বন্ধু’ হিসেবে উল্লেখ করেন ও বলেন, তার নেতৃত্বে অপরাধ দমনে বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, বন্ডি শিগগিরই বেসরকারি খাতে নতুন দায়িত্বে যাবেন, তবে বিস্তারিত কিছু বলেননি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ডি লিখেছেন, যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ ও সুরক্ষিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক ও সফল প্রচেষ্টার নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।

তিনি জানান, আগামী এক মাস তিনি দায়িত্ব হস্তান্তরের কাজ করবেন। অন্যদিকে, ব্ল্যাঞ্চ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বন্ডির প্রশংসা করেন ও যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বন্ডি ট্রাম্পের নীতির কড়া সমর্থক ছিলেন ও তদন্তের ক্ষেত্রে হোয়াইট হাউজ থেকে বিচার বিভাগের স্বাধীনতার দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে দেন।

তবে এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সমালোচনাই তার দায়িত্বকালকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল ও কিছু রিপাবলিকান আইনপ্রণেতাও তার সমালোচনা করেন। অভিযোগ ওঠে, বিচার বিভাগের যৌন পাচার তদন্তসংক্রান্ত নথি প্রকাশে তিনি গোপনীয়তা রক্ষা বা ভুল ব্যবস্থাপনা করেছেন।

একটি সূত্র জানায়, বুধবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বন্ডিকে জানান, তিনি তাকে প্রতিস্থাপন করতে চান। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের ঘনিষ্ঠরা তাকে দ্রুত এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেন।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত কয়েক মাসে ট্রাম্প একাধিকবার বন্ডিকে তার অসন্তোষের কথা জানিয়েছেন। তিনি লি জেলডিনকে বিকল্প হিসেবে বিবেচনা করেছিলেন, পাশাপাশি অন্য প্রার্থীদের বিষয়েও আলোচনা করেছেন।

গত বুধবার (১ এপ্রিল) বন্ডি দিনটির বেশিরভাগ সময় ট্রাম্পের সঙ্গে কাটান। সকালে তিনি তার সঙ্গে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে যান, পরে ইস্টার উপলক্ষে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং রাতে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ শোনেন।

সর্বোচ্চ আদালতে ট্রাম্প উপস্থিত ছিলেন, যখন বন্ডির অধীনস্থ কর্মকর্তা সলিসিটর জেনারেল ডি. জন সাওয়ার বিচারপতিদের প্রশ্নের মুখোমুখি হন। সেখানে প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার প্রচেষ্টা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্র: রয়টার্স
#

দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবিতে নিহতদের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থাসহ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারের সংশ্লিষ্টদের নামে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

গতকাল বুধবার (২৫ মার্চ) অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা বা পরিবহন সংশ্লিষ্টদের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।

উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী–রাজবাড়ী রুটের ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

লিগ্যাল নোটিশে আহতদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষম ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টিকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। লিগ্যাল নোটিশ প্রসঙ্গে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জনস্বার্থে নোটিশটি পাঠানো হয়েছে। সময়স্বল্পতার কারণে প্রথমে ই-মেইলে পাঠানো হয়েছে, পরবর্তীতে ডাকযোগেও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

#

স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার পর তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে যোগ দেন। গ্যালারিতে বসে তিনি কুচকাওয়াজ উপভোগ করছেন। সঙ্গে রয়েছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। প্যারেড মাঠে পৌঁছালে তাদের স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানেরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তােএবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা। জাতীয় সংগীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়।

খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি। তার সঙ্গী হিসেবে জিপে থাকেন প্যারেড অধিনায়ক মেজর জেনারেল এসএম আসাদুল হক। পরে অভিবাদন মঞ্চে ফিরে রাষ্ট্রপ্রধান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।

#

দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪

নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ শিশু ও ৪ জন পুরুষ। ইতোমধ্যে ২৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চলছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. হাফিজুর রহমান।

নিহতরা হলেন— রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লালমিয়া সড়ক এলাকার মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া সদর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), রাজবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ড সজ্জনকান্দা গ্রামের মৃত ডা. আবদুল আলীমের মেয়ে জহুরা অন্তি (২৭), একই গ্রামের কাজী মুকুলের ছেলে কাজী সাইফ (৩০), গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমাজপুর ইউনিয়নের ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শিশু ইস্রাফিল (৩), গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে সাফিয়া আক্তার রিন্থি (১২), রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ফাইজ শাহানূর (১১), রাজবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কে বি এম মুসাব্বিরের ছেলে তাজবিদ (৭), বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে গাড়ী চালক আরমান খান (৩১)।

কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা জেসমিন (৩০), রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মণ্ডলের মেয়ে লিমা আক্তার (২৬), সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেনি নগর গ্রামের মান্নান মন্ডলের স্ত্রী জোছনা (৩৫), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের নোয়াধা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম (৩৮), দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মথুয়ারাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী নাছিমা (৪০), ঢাকা জেলার আশুলিয়া উপজেলার বাগধুনিয়া পালপাড় গ্রামের মো. নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০), রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর ইউনিয়নের গিয়াস উদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩), ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কাচেরকোল ইউপির নুরুজ্জামানের ছেলে শিশু আরমান (৭ মাস), রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান (৬), রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান (৮) ও রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড ভবানীপুর লালমিয়া সড়ক এলাকার ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান (২৫)। বৃহস্পতিবার সকালে আরো দুজনের লাশ উদ্ধার করা হয়। এরা হলেন— রাজবাড়ীর কালুখালীর মজনু শেখের ছেলে উজ্জ্বল শেখ (৫০)। রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল (২৪)।

রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান বলেছেন, দৌলতদিয়া নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ জনের মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের মরদেহ পরিবারের সদস্যরা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে। গতকাল বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নং পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
আ. দৈ. /কাশেম

আজ মহান স্বাধীনতা দিবস

ডেস্ক রিপোর্ট
বাংলাদেশের ইতিহাসে আজ ২৬ মার্চ ৫৬তম মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে শুরু হয়েছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই, চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে যার সমাপ্তি ঘটে একই বছরের ১৬ ডিসেম্বর। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার এই দিনে জাতি বীর শহীদদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এবার ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে জাতি পালন করছে তার গৌরবময় জাতীয় দিবসটি। মানুষ স্বাধীনভাবে স্বাধীনতা দিবস পালনের সুযোগ পাচ্ছে। দিবসটি পালনে সরকারিভাবে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন।

কারচুপি, একতরফা ভোটারবিহীন নির্বাচন, রাতের ভোট ও তথাকথিত আমি-ডামি নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা টানা সাড়ে ১৫ বছর দেশ শাসন করেছেন। এ সময় রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার পাশাপাশি দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের মতো করে প্রচার করা হয়। নিজেদের স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা হয়। শেখ মুজিব ও হাসিনা বন্দনাই প্রাধান্য পেত জাতীয় দিবসগুলোর অনুষ্ঠানে।

সে সময়ে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে বিভিন্নভাবে খাটো করা হয়। স্বাধীনতাযুদ্ধের অগ্রভাগের সৈনিক এই বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার বলেও আখ্যায়িত করা হয়। ‍মুক্তিবাহিনীর প্রথম সামরিক ব্রিগেড ‘জেড ফোর্সের’ প্রধান জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ কেড়ে নেওয়ার চেষ্টা হয়। বাতিল করা হয় তার পাওয়া স্বাধীনতা পদকও।

ফ্যাসিস্ট হাসিনার শাসনামলের সাড়ে ১৫ বছরে দেশের মানুষ স্বাধীনতা দিবস, বিজয় দিবস কোনোটাই স্বাধীনভাবে পালন করতে পারেনি। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে নতুন প্রেক্ষাপট তৈরি হয়। এর দেড় বছরের মাথায় গত ১২ ফেব্রুয়ারি দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়। এর ফলে দেড় যুগের মাথায় দেশবাসী সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে স্বাধীনতা দিবস পালন করছে।

রাষ্ট্রপতির বাণী:

স্বাধীনতা দিবসের বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইনসাফভিত্তিক, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে দল-মত-পথ নির্বিশেষে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সব বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোন, মুক্তিযুদ্ধের জাতীয় নেতা, সংগঠকসহ স্বাধীনতাযুদ্ধে অবদান রাখা সবাইকে স্মরণ করেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, বৈশ্বিক অর্থনৈতিক ও অনাকাঙ্ক্ষিত জ্বালানি পরিস্থিতির বিরূপ প্রভাব দেশ ও দশের ওপর পড়ছে। সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে একটি স্বনির্ভর, গতিশীল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে চলেছে।

প্রধানমন্ত্রীর বাণী:

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সে লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারা আরো বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।

সরকারের কর্মসূচি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ ঢাকাসহ সারা দেশে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আজ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। প্যারেড স্কয়ারের কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়া জেলা ও উপজেলার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পাশাপাশি সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ ডাক বিভাগের ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের ডেটাকার্ড এবং বিশেষ সিলমোহর উদ্বোধন করেন।

দিবসটি উপলক্ষে ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথক কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছেÑজাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, রক্তদান ইত্যাদি।

#

ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

অবশেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের বহুল আলোচিত ও কথিত টর্সার সেল, আয়নাঘরের হোতা ও ডিজিএফআইয়ের প্রভাবশালী কর্মকর্তা সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে ডিবি জানিয়েছে। বর্তমানে রাজধানীর মিন্টু রোড ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিগত শেখ হাসিনার সরকারের আমলে ডিজিএফআইকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, জঙ্গি নাটকের প্রবক্তা, দুর্নীতি মাধ্যমে জলসিড়ি আবাসনের শতকোটি টাকা আত্মসাকের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জানা যায়, শেখ হাসিনার শাসনামলে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর সাবেক মহাপরিচালক ছিলেন মামুন খালেদ। ডিজিএফআইয়ে আয়নাঘরের হোতা বলে পরিচিতি রয়েছে। এছাড়াও সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ আছে।

শুধু তাই নয়, শতাধিক সেনা কর্মকর্তাকে জঙ্গি নাম দিয়ে রাজনৈতিক কারণে চাকরিচ্যুতিসহ জেলহাজতে পাঠায় এই সাবেক কর্মকর্তা। ২০১২ সালে মেজর জিয়াকে গুম করে এই মামুন খালেদ। জানা গেছে, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের অন্যতম হোতাও ছিলেন তিনি।

অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই সেনা কর্মকর্তার বিষয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে প্রায় দেড় বছর আগে, ইতোমধ্যেই ২০২৫ এর মে মাসে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

২৫ ফেব্রুয়ারি বিডিআরের নারকীয় হত্যাকাণ্ড হতে শুরু করে নিরাপত্তা সংস্থাগুলোকে খুনে বাহিনীতে পরিণত করতে মামুন খালেদ অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথেও তার রয়েছে বিশেষ সম্পর্ক। তার গ্রেপ্তার বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

#

অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12