সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

৯ কোটি টাকা আত্মসাৎ.বেসিক ব্যাংকের সাবেক এমডিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বেসিক ব্যাংকের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির গুলশান শাখার সাবেক ব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক) ।
বুধবার (২২ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে দুদক সজেকা ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। মামলা নং-০৪ । মামলায় (১) মোঃ হাসিবুর রহমান ,ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স টাইটানএপারেলস্ লিঃ, (২) মোসাঃ আরশিয়া আতিক, পরিচালক, মেসার্স টাইটান এপারেলস্ লিঃ,ও (৩) এস আসিফ আহমেদ ব্যবস্থাপক(চাকুরিচ্যুত) বেসিক ব্যাংক লিঃ গুলশান শাখা, ঢাকা-কে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিগণ পরস্পরযোগসাজশে অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতি, অপরাধমূলক বিশ্বাসসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০০৮ সালের ৮/ অক্টোবর থেকে ২০১২ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বেসিক ব্যাংকের ৮ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৮৮৪ টাকা ৪৯ পয়না আত্মসাৎ করেন।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা সহদুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। # কাশেম,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12