সর্বশেষঃ
ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

৮০ লাখ টাকা আত্মসাৎ,রাজশাহীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রায় ৮০ লাখ টাকা সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগে রাজশাহীর পবা উপজেলা ভ‚মি অফিসের সাবেক নাজির কাম হিসাবরক্ষক কাজেম আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

অভিযুক্ত কাজেম আলী রাজশাহী মহানগরীর কেশবপুর মহল্লার আলী হোসেনের ছেলে।তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ৪০৯/৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১/৪৭৭ (এ) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আমির হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কাজেম আলী পবা উপজেলা ভ‚মি অফিসের নাজির কাম হিসাবরক্ষক থাকাকালে ডিসিআরের মাধ্যমে আদায়কৃত রাজস্বের অর্থ ট্রেজারি চালান টেম্পারিং এবং টাকার অংক ইচ্ছামতো পরিবর্তন করে মোট আদায় থেকে ৭০ লাখ টাকা গায়েব করেন। এছাড়া ট্রেজারি চালান জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব থেকে আরও ৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা আত্মসাৎ করেন। অভিযুক্ত কাজেম আলী ২০১০ সালের ২৬ জুলাই থেকে ২০১৭ সালের ১ ফেব্রæয়ারি পর্যন্ত উপজেলা ভ‚মি অফিসের নাজিম কাম হিসাবরক্ষক থাকাকালে ডিসিআর (সরকারি রাজস্ব খাত) বাবদ মোট ৮৯ লাখ ৬৪ হাজার ৯৩১ টাকা সরকারি চালানের মাধ্যমে আদায় করেন।

আদায় করা ওই টাকার মধ্যে ১০ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে জমা করেন। বাকি ৭৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা তিনি আত্মসাৎ করেন। বিষয়টি প্রথমে অভ্যন্তরীণ নিরীক্ষায় ধরা পড়েছে। পরে প্রাথমিক অভিযোগের পর দুদকের অনুসন্ধানে এ বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের বিষয়টি শনাক্ত হয়। দুদক প্রধান অফিসের অনুমোদন সাপেক্ষে রোববার রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে অভিযুক্ত কাজের আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ৪০৯/৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১/৪৭৭ (এ) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন আরও জানান, প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা করা হয়েছে। অভিযুক্ত কাজেম আলী পবা উপজেলা ভ‚মি অফিসের নাজির কাম হিসাবরক্ষক থাকাকালে রাজস্বের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের বিষয়টি অনুসন্ধানে শনাক্ত হলে তাকে বদলি করে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করা হয়। স¤প্রতি কাজেম আলী অবসর প্রস্তুতি ছুটিতে (পিআরএল) গেছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12