সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

৭ দিনের রিমান্ডে হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী

দূরবীণ নিউজ ডেস্ক :
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০১৩ সালের ৬ মে রাজধানীর পল্টন থানায় করা নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন। আবেদনের ওপর শুনানি শেষে বিচারক দেবদাস চন্দ্র অধিকারী ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার (১১ এপ্রিল) মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে র‍্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারের পর হেফাজতের সাম্প্রতিক সহিংসতার ঘটনা এবং ২০১৩ সালের ৫ মে পল্টন ও মতিঝিলে হেফাজতের তাণ্ডবের বিষয়ে ঢাকায় ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12