সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

৪ কোটি টাকা পিপলস লিজিংয়ের ৫৮২ আমানতকারী ফেরত পাচ্ছে


দূরবীণ নিউজ প্রতিনিধি :
অবশেষে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) ৫৮২ জন আমানতকারীকে প্রায় ৪ কোটি টাকা ফেরত দিবে বলে হাইকোর্টকে নিশ্চয়তা দিয়েছে। এই আর্থিক প্রতিষ্ঠানটি নানা অনিয়ম-আর্থিক দুর্নীতি ও খেলাপির দায়ে অভিযুক্ত । উচ্চ আদালতকে ৫৮২ জন আমানতকারীকে উল্লেখিত অর্থ ফেরত দিবার বিষয়ে প্রতিশ্রæত দিয়েছেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান।

সোমবার (২৯ আগস্ট) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেে এ তথ্য জানানো হয়েছে। আদালতের বাইরে ব্যারিস্টার মেজবাহুর রহমান গণমাধ্যমে জানান, পিপলস লিজিংয়ে ৬০০ এর বেশি আমানতকারী রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ৫৮২ জন ক্ষুদ্র বিনিয়োগকারী যারা পিপলস লিজিংয়ে ১ লাখ টাকা পর্যন্ত রেখেছিলেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে। তাদের ৩ কোটি ৭০ লাখ ফেরত দেবে পিপলস লিজিং।

তিনি জানান, এরই মধ্যে মানবিক বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে আমানতকারীদের ১৪ কোটি ৯১ লাখ টাকা পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। গত বছরের ১৩ জুলাই পি কে হালদার অর্থ কেলেঙ্কারি নিয়ে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পরিচালনার জন্য ১০ সদস্যর বোর্ড পুনর্গঠন করে দেন হাইকোর্ট। কামাল উল আলমকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এরইমধ্যে স্বাস্থ্যগত কারণে গত ১ জুন বোর্ডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন কামাল উল আলম। এরপর অবসরে থাকা জেলা ও দায়রা জজ (অব.) হাসান শাহেদ ফেরদৌসকে তার স্থলাভিষিক্ত করা হয়। গত বছরের ২১ জুন ২০১ জন আমানতকারী পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পুনর্গঠন চেয়ে আবেদন করেন। পরে আদালত তাদের বক্তব্য শোনেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12