সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

৩১ মার্চের মধ্যে ডিএনসিসিতে বাসাবাড়ির পয়ঃনিষ্কাশন লাইনের স্টর্ম ওয়াটার ড্রেন থেকে বিচ্ছিন্ন করার অনুরোধ

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
আগামী ৩১ মার্চের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এলাকার সকল বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার পয়ঃনিষ্কাশন লাইন স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও অন্যান্য জলাশয় থেকে বিচ্ছিন্ন করে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা নিজ উদ্যোগে করতে অনুরোধ জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

তিনি একই সঙ্গে আরো বলেছেন,কোন অবস্থাতেই পয়ঃনিষ্কাশন লাইনের সংযোগ স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও অন্যান্য জলাশয়ে দেওয়া যাবে না।

ফাইল ছবি

রোববার ( ৩১ জানুয়ারি) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এসএম মামুনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানান মেয়র আতিকুল ইসলাম।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও ন্যান্য জলাশয়ে পয়ঃনিষ্কাশন লাইন দেওয়া আইন অনুযায়ী নিষিদ্ধ। সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় সরকারি বিধি অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোকওয়েল স্থাপন করার বিধান রয়েছে।

এ সত্ত্বেও অনেক বাসাবাড়ি ও স্থাপনার পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি ডিএনসিসির বিভিন্ন স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এবং স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আগামী ৩১ মার্চ ২০২১ এর মধ্যে সকল বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার অবৈধ পয়ঃনিষ্কাশন লাইন নিজ উদ্যোগে বিচ্ছিন্ন করে সেপটিক ট্যাংক ও সোকওয়েল স্থাপন করে পরিবেশসম্মত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য ডিএনসিসির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। / প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12