সর্বশেষঃ
ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

২ মে, ক্রিকেটার নাসির ও তাম্মির বিয়ের মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক.
অপরের স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ডিভোর্স পেপার ছাড়াই বিয়ে করার ঘটনায় ক্রিকেটার নাসির হোসেন ও স্ত্রীর (তাম্মি) বিরুদ্ধে সাবেক স্বামীর করা মামলার তদন্ত প্রতিবেদন ২ মে দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত।

বুধবার (৩১ মার্চ) ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার প্রতিবেদন দাখিল না করে সময়রে আবেদন জানায় । পরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম আগামী ২ মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

চানা যায়,গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন । এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে প্রকাশ, ‘২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বাদীর (রাকিব হাসান) সঙ্গে ১ নম্বর আসামি তামিমা সুলতানার ইসলামি শরীয়ত মোতাবেক ৩ লাখ এক টাকা দেনমোহরে বিয়ে এবং রেজিস্ট্রি হয়। বিয়ের পর থেকে তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার করতে থাকেন। তাদের তোবা হাসান নামে এক মেয়ে রয়েছে। যার বর্তমান বয়স ৮ বছর।’

‘তামিমা পেশায় একজন কেবিন ক্রু। তিনি সৌদি এয়ারলাইন্সে কর্মরত রয়েছেন। চাকরির সুবাদে তিনি ২০২০ সালের ১০ মার্চ সৌদিতে গিয়েছিলেন। মহামারির কারণে জরুরি অবস্থা সৃষ্টি হইলে সেখানেই অবস্থান করেন। এ সময় ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাকিবের সঙ্গে তার যোগাযোগ হতো।’

গত ২৪ ফেব্রুয়ারি তামিমার সঙ্গে ২ নম্বর আসামির (ক্রিকেটার নাসির) কথিত বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা বাদীর নজরে আসে। বাদী এই ধরনের ছবি দেখে হতবাক হয়ে যান। পরবর্তীতে পত্রিকায় এই বিষয়ে সংবাদ দেখে তিনি ঘটনার বিষয় নিশ্চিত হন।

এ ছাড়া তাদের গায়ে হলুদ ও বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান যথাক্রমে ১৭ ও ২০ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। যা ইতোমধ্যে বিভিন্ন সংবাদে প্রকাশিত হয়েছে।’ /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12