সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় দেশে আরো ১,১৬৬ জন করোনা রোগী , মৃত্যু ২১ জনের

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ১ হাজার ১৬৬ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ২১ জন। বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত ৩৬ হাজার ৭৫১ জন আর মোট মারা গেছেন ৫২২ জন। সারাদেশে এখন ৪৮টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানানো হয়।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গত সোমবার দেশে করোনায় সংক্রমিত ১ হাজার ৯৭৫ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ নিয়ে সর্বমোট ৭ হাজার ৫৮৯ জন সুস্থ হয়েছেন। ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৭ জনের করোনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৪১৬ জনের।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা অনলাইন ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12