সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

‘১১ জুন শুধু শেখ হাসিনার কারামুক্তি নয়. গণতন্ত্রেরও মুক্তি দিবস’

দূরবীণ নিউজ ডেস্ক :
ঐতিহাসিক ১১ জুন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি নয় ,এটা গণতন্ত্রেরও মুক্তি দিবস বলেছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
‘শেখ হাসিনার কারামুক্তি দিবস-এর দ্বাদশ বার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠান হয়। তথ্যমন্ত্রী এই অনুষ্ঠান শেষে এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০০৮ সালের এই দিন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্ত হন। এ দিনটি প্রকৃতপক্ষে শুধু শেখ হাসিনার কারামুক্তি দিবস নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস।

কারণ, তিনি সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য ও মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। ২০০৭ সালে যেদিন বঙ্গবন্ধুকন্যাকে বন্দী করা হয়েছিল, সে‌ দিন শুধু তাঁকেই নয়, গণতন্ত্রকেও বন্দী করা হয়েছিল।’

এর আগে দিবসটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপ‌তির রাজনৈ‌তিক কার্যাল‌য়ে দোয়া অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লী‌গের সভাপ‌তিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর ক‌বির নানক, আবদুর রহমান প্রমুখ অংশ নেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12