সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

হবিগঞ্জে ৪ পোল্ট্রি ফার্মের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার পরিবেশ দূষণের অভিযোগে চারটি পোল্ট্রি ফার্মের কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। ফার্মগুলো হলো- কোয়ালিটি ফিডস লিমিটেড, এইচ অ্যান্ড এইচ অ্যাগ্রো লিমিটেড, কোয়ালিটি ইন্টিগ্রেটেড ফ্যাক্টরি ও ফারিয়া মেগা লেয়ার ফার্ম।

শনিবার (৩ এপ্রিল) হাইকোর্টের জারি আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রিটকারী পক্ষের আইনজীবী মো. সগির হোসেন লিওন। তিনি জানান, প্রায় নয় একর জায়গাজুড়ে এসব ফার্মের অবস্থান।

তিনি আরো জানান গত বৃহস্পতিবার (১ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সগির হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী।

মো. সগির হোসেন লিওন বলেন, ‘মাধবপুর উপজেলায় অবস্থিত চারটি পোল্ট্রি ফার্ম এলাকার পরিবেশ দূষণ করে আসছিল। প্রতিকার চেয়ে ওই এলাকার আনিসুর রহমান আদিলসহ তিন ব্যক্তি জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন।

ওই রিটের শুনানি শেষে রুল জারি করেন আদালত। একইসঙ্গে তাদের কার্যক্রমের ওপর তিনমাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12