সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ‘মেঘনা গ্রুপের ফ্রেশ’ সয়াবিনের কারখানায় অভিযান

দূরবীণ নিউজ প্রতিনিধি :
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ’ সয়াবিন তেল কারখানায় তদারকি কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে ।

বুধবার (১৬ মার্চ) দুপুর থেকে সোনারগাঁয়ের মেঘনা গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের ফ্র্রেশ সয়াবিন মিলে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানের নেতৃত্বে ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা পরিচালক মঞ্জুর মোহাম্মাদ শাহরিয়ার। সঙ্গে ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের জব্বার মন্ডল এবং সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।

মো. সেলিমুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্র্রেশ’ সয়াবিন তেল বাজারে ঠিকমতো সরবরাহ করছে কি না,তারা মূল্য বৃদ্ধি করেছে কি না এবং তারা সয়াবিন তেল মজুত করেছে কি না, এসব বিষয় দেখার পাশাপাশি তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানকালে সয়াবিন তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক আছে দেখা গেছে। তবে কোনো জরিমানা করা হয়নি।

তিনি আরও বলেন, পাইকারি বাজার থেকে বারবার অভিযোগ করা হচ্ছে মিল গেট থেকে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। যে কারণে বাজারে তেলের সংকট হচ্ছে। কিন্তু মিলে এসে সেটি পাওয়া যায়নি। আসলে দাম কারা বাড়াচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। দামের কারসাজি হচ্ছে কি না সে বিষয়টিও লক্ষ্য রাখা হচ্ছে। এভাবে পর্যায়ক্রমে সব কারখানা পরিদর্শন করা হবে।

মো. সেলিমুজ্জামান ভোক্তাদের উদ্দেশ্যে বলেন, যে দোকানে সরকার নির্ধারিত দামের তুলনায় সয়াবিন তেলের দাম বেশি নেবে, ওই দোকানের মানি রিসিট নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানাবেন। অভিযোগ জানালে ওই দোকানে অভিযান চালিয়ে জরিমানা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ টিমের সদস্যরা । #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12