সর্বশেষঃ
পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ৭ বছর পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরির চেষ্টা: নাহিদ জাতীয়  নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা  ভোট দেবেন আর দিল্লির তাঁবেদারি  বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সিলেট-৩এর নবনির্বাচিত এমপি হাবিব প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক :
আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দোয়া কামনা করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী গণভবনে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তাঁকে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে হাবিবুর রহমান হাবিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করে লেখেন- ‘সিলেট-৩ আসনের উপনির্বাচনে আমার উপর যে আস্তা ও বিশ্বাস রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘নৌকা প্রতীক’ আমানত হিসেবে দিয়েছিলেন-আমি, আমার দলীয় নেতাকর্মী এবং আমার নির্বাচনী এলাকার জনগণ প্রিয় নেত্রীর সেই পবিত্র আমানত রক্ষা করতে পেরেছি আলহামদুলিল্লাহ।

আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আরেক কন্যা আমাদের ছোট আপা শেখ রেহানার প্রতি। আমি বিজয়ী হওয়ার পরপরই আমার প্রিয় নেত্রীকে বলেছিলাম, আপা আমি আপনাকে পা ছুঁয়ে সালাম না করে শপথ গ্রহণ করবো না।

এই করোনাকালীন কঠিন সময়ে অনেক প্রতিবন্ধকতা থাকলেও প্রিয় নেত্রী আমাকে সম্মতি দিয়েছেন, সময় দিয়েছেন। আমি মন উজাড় করে কথা বলেছি, কথা বলেছি আমার দলীয় নেতাকর্মী ও দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানষের কথা। আমার এই বিজয়ে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12