সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৫১ জনের মৃত্যু

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৫৮ জনে। ৫১ জনের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৪ জন ও বেসরকারি হাসপাতালে সাতজন মারা যান।‌

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৯০১ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮০৮টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৫৪৪টি নমুনা সংগ্রহ ও ২৮ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৫১ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ১৮ জন, সত্তরোর্ধ্ব পাঁচজন, আশি-ঊর্ধ্ব তিনজন ও ৯০ বছরের বেশি বয়সী দুইজন রয়েছেন। বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে চারজন, খুলনায় পাঁচজন, বরিশালে তিনজন, সিলেটে পাঁচজন ও রংপুর বিভাগে তিনজন মারা যান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12