সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সারাদেশে একদিনে নতুন করোনা শনাক্ত ৩,৩৬০ : নতুন মৃত্যু ৪১

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪১ জনের মৃত্যু এবং নতুন আক্রান্ত ৩ হাজার ৩৬০ জন। এ পর্যন্ত করোনয় সারাদেশে মারা গেছেন ২ হাজার ২৩৮ জন এবং মোট করোনা আক্রান্ত ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জনের।
বৃহস্পতিবার (৯ জুলাই ) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।নতুন করে মারা যাওয়া ৪১ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ১২ জন নারী।

ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭০৬ জন।সব মিলিয়ে সুস্থ ৮৪ হাজার ৫৪৪ জন। গতকাল বুধবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৪৮৯ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল।মারা গিয়েছিলেন ৪৬ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৫ হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১৫ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪ হাজার ৭৮৪টি নমুনা।

দেশে ৭৬টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, সুরক্ষিত থাকতে সব নির্দেশনা মেনে চলুন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12