রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সারাদেশে একদিনে করোনায় ২৮ জনের মৃত্যু , নতুন আক্রান্ত ১,৫৪০ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২৮ জনের মৃত্যু এবং নতুন ১ হাজার ৫৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫, হাজার ৭২ জন। দেশে করোনা শনাক্ত মোট ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকার ১৭, চট্টগ্রামের ৬, রাজশাহীর ১ জন, খুলনার ২ জন, রংপুরের ১ ও সিলেটের ১ জন।

বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নিহতদের মধ‌্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬০ বছরের বেশি বয়সী ১৭ জন আছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12