সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে আইইবি’র শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সাবেক স্বাস্থ্য মন্ত্রী, প্রখ্যাত রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এবং সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার এক শোক বিবৃতিতে তাঁরা বলেন, মোহাম্মদ নাসিম আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কখনও কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করেন নি। মোহাম্মদ নাসিম আজীবন দেশে ও দেশের জনগণের জন্য কাজ করে গেছেন। তাঁর রাজনীতির মূল লক্ষ্য ছিল জনগণের মুক্তি।

আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুতে দেশের দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁরা, মরহুম মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12