সর্বশেষঃ
পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ৭ বছর পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরির চেষ্টা: নাহিদ জাতীয়  নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা  ভোট দেবেন আর দিল্লির তাঁবেদারি  বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সাবেক কর পরিদর্শক বারী ও স্ত্রীর অবৈধ সম্পদ, দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এবিআর) সাবেক কর পরিদর্শক মো. আব্দুল বারী (এসএম বারী) ও তার স্ত্রী ফিরোজা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলাদায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। অনুমোদন হওয়া মামলায় আব্দুল বারীর বিরুদ্ধে ৯৬ লাখ ৬০ হাজার ৯৯৮ টাকার সম্পদের তথ্য গোপন ও ১৯ লাখ ৩২ হাজার ১৬৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, ফিরোজা বেগমের বিরুদ্ধে যথাক্রমে ৩ কোটি ৩১ লাখ ৭ হাজার ৯৫০ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৯২ লাখ ৩০ হাজার ২০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

ফিরোজা বেগমের বিরুদ্ধে অনুমোদন হওয়া মামলায় তার স্বামী আব্দুল বারীকেও আসামি করা হবে। দুদকের অনুসন্ধান সূত্রে জানা যায়, আসামি ফিরোজা বেগমের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করেছে দুদক। আসামি তার স্বামীর সহায়তায় সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জন করেছেন।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12