সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সাতক্ষীরার কয়রায় দক্ষিণ বেদকাশী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সাতক্ষীরার কয়রা উপজেলার ৭নং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহহীনদের ঘর দেওয়ার নামে ঘুষ দাবি, জন্ম সনদ প্রদানের বিনিময়ে অর্থ আদায়, ট্যাক্স আদায় করে রাজস্ব খাতে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে অভিযান চারিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) খুলনা সমন্বিত জেলা কার্যালযয়ের উপসহকারী পরিচালক মোঃ আল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।
দুদক জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ অরিফ সাদেক গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, সাতক্ষীরার কয়রা উপজেলার ৭নং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ২০১৮-১৯ অর্থবছরের ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

ইউনিয়ন পরিষদটি সুন্দরবনের পাশে দুর্গম চরাঞ্চরে অবস্থিত। দুদক টিম সরেজমিনে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে এবং অভিযোগ প্রসঙ্গে সেবা প্রার্থীদের সাথে কথা বলে ও তাদের অভিযোগ শুনে। অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বক্তব্য গ্রহণ করেছে দুদক টিম। অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহপূর্বক যাচাইকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ বিস্তারিতভাবে যাচাই করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12