সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সাংবাদিক পীর হাবিবের মৃত্যুতে মেয়র শেখ তাপসের শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক:

বিশিষ্ট সাংবাদিক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান (রাজধানীর ল্যাব এইড হাসপাতালে) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এদিকে বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, “সাংবাদিক পীর হাবিবুর রহমান তাঁর লেখনীর মাধ্যমে আমাদের মনোজগতে নতুন চিন্তার খোরাক যোগাতেন। তাঁর লেখনীতে সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলী এবং নানাবিধ জটিল বিষয়ের প্রাঞ্জল বিশ্লেষণ আমরা প্রত্যক্ষ করেছি।”

মেয়র ব্যারিস্টার শেখ তাপস শোকবার্তায় আরও বলেন, “সাংবাদিক পীর হাবিব বড় অবেলায় চলে গেলেন। দেশ ও জাতিকে আরও অনেক কিছুই দেওয়ার ছিল তাঁর।”

শোকবার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ্ উনাকে জান্নাতবাসী করুন। আমীন। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12