সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সরকারি-বেসরকারি যে কোনো ভবনে এডিস মশার লার্ভা পেলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে : এলজিআরডি মন্ত্রী

দূরবীণ নিউজ প্রতিবেদক :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, এডিস মশা নিধনে ও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ছিটানো হচ্ছে। গণমাধ্যমে টিভিসিসহ বিভিন্ন রকম প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। তারপরও যারা এ বিষয়ে সচেতন হবেন না , তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সরকারি-বেসরকারি যেকোন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানাসহ শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১৮ মে) সচিবালয় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে মন্ত্রী একথা বলেন। সভায় ঢাকা দুক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।এলজিআরডি মন্ত্রী বলেন, ৯৫% এডিস মশার জন্ম বাসাবাড়ি বা অফিসে। এডিস মশা নির্মূলে ব্যবস্থা নিতে ও নিয়ম মানতে জনগনকে বাধ্য করতে হবে।

সরকারি প্রতিষ্ঠানগুলোতে এডিস মশার জন্ম হয়। এজন্য সরকারি প্রতিষ্ঠানের কাকে জরিমানা করা হবে এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম। মন্ত্রী বলেন, দায়িত্বশীল কর্মকর্তাদের জরিমানা করা হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সভায় সিদ্ধান্ত হয়, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন খাল বা জলাধারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে কি ব্যবস্থা নিয়েছে পরবর্তী সভায় তার প্রতিবেদন পেশ করতে হবে। এছাড়া দুই সিটি কর্পোরেশনে পার্শ্ববর্তী দেশের কলকাতা শহরের আদলে র্যাপিড একশন টিম গঠন করা হবে। এর মাধ্যমে ডেঙ্গু রোগী পাওয়ামাত্র তার বাসস্থান ও পার্শ্ববর্তী এলাকায় বিশেষ মশক নিধন কার্যক্রম চালানো হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত সচিবসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ঢাকার দুই সিটি কর্পোরেশনে সদ্য দায়িত্ব গ্রহণকারি দুই মেয়র দায়িত্ব পালনে সকলের সার্বিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন এবং নগরপিতা হিসেবে  নগরবাসীর সেবা প্রদানে সর্বাত্মক চেষ্টা করার প্রতিশ্রুতি দেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12