সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সওজের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাওয়েদদম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
৩ কোটি ৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাওয়েদ আলম ও তাঁর স্ত্রী আনোয়রা বেগমের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ আসামিদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেন।

প্রথম মামলায় (মামলা নং-৩) মোহাম্মদ জাওয়েদ আলম, সাবেক প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পিআরএল), ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রীজ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট, সড়ক ও জনপথ অধিদপ্তর-কে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, আসামি মোহাম্মদ জাওয়েদ আলম অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ৮৪ লাখ ৬৪ হাজার৭৮০ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেন। ফলে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অপর মামলায় (মামলা নং-৪) , মিসেস আনোয়ারা বেগম, (স্বামী – মোহাম্মদ জাওয়েদ আলম) ও মোহাম্মদ জাওয়েদ আলমকে আসামি করা হয়। এ মামলার অভিযোগে বলঅ হয়, আসামিগণ পরম্পরের যোগসাজশে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ২ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৬২৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তারা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও দন্ডবিধি’র ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12