সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শাহজালালে বিমানে টয়লেটের ময়লার ঝুড়িতে সাড়ে ৫ কেজি সোনা

দূরবীণ নিউজ প্রতিনিধি :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটে ময়লার ঝুড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ কেজি সোনারবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে সোনারবারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে।
বুধবার (২৭ এপ্রিল) সকালে বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো ২ বান্ডেলে ৪৬টি স্বর্ণবার পেয়েছেন কর্মকর্তারা। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা। শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালান। সংস্থার শিফট ইনচার্জ উপ-পরিচালক মো. শাকিল খন্দকারের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা দল এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ারপোর্টের ওয়াশরুমের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ান ২টি বান্ডেল পাওয়া যায়।

যেখানে ৪৬টি সোনারবার ছিল। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা। অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে সোনারবারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12