সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শরীয়তপুরে দ্রব্যমূল্য বৃদ্ধি করায় ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনা আতঙ্কে দ্রব্যমূল্য বৃদ্ধি করার অপরাধে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
একই সাথে অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদেরকে করোনা আতঙ্কের সুযোগে দ্রব্যমূল্য নিয়ে কারসাজি না করার জন্যও সতর্ক করা হয়।
শুক্রবার (২০ মার্চ) শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শরীয়তপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই ১৩ প্রতিষ্ঠানকে এই জরিমানা করেন।

জানা যায়, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজরে দ্রব্যমূল্য বৃদ্ধি করায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম ও আব্দুল হাই অভিযান পরিচালনা করেন।

এ সময় ভোগ্যপণ্য ব্যবসায়ী শ্যাম সুন্দর দেবনাথকে ৬ হাজার, আবুল হোসেনকে ২ হাজার, সুজনকে ৫ হাজার, শামসুর রহমান ছৈয়ালকে ২০ হাজার ও প্রাণ গোপালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ দিকে একই উপজেলার শরীয়তপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে অপর অভিযানে ভোজেস্বর, নড়িয়া, ঘড়িষার ও চাকধ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভোজেশ্বর বাজারের মেসার্স মাহবুব স্টোর ও মেসার্স দিলিপ স্টোর প্রত্যেককে ২ হাজার, নড়িয়া বাজারের মেসার্স মোসলেম স্টোরকে ১ হাজার, ঘড়িষার বাজারের মেসার্স রাসেল এন্টারপ্রাইজকে ৫ হাজার, মেসার্স আলী স্টোরকে ২ হাজার, চাকধ বাজারের মেসার্স রায়হান স্টোরকে ১ হাজার, মেসার্স শ্যামল স্টোরকে ১ হাজার ও মেসার্স রণজিৎ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12