সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

শতভাগ ভাড়া বাড়াতে লঞ্চ মালিকদের আল্টিমেটাম

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক :
ভাড়া শতভাগ বাড়াতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির নেতারা। সরকারকে শনিবার ৬ নভেম্বর দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন নেতারা।

লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেছেন, সরকার তেলের দাম বাড়ানোর কারণে লঞ্চ ভাড়াও শতভাগ বাড়াতে হবে।
ঢাকায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে তাদের পক্ষে লঞ্চ পরিচালনা করা সম্ভব হবে না।

তিনি বলেন, ‘জ্বালানী তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ। স্টিলের দাম বেড়েছে ২০-২৫ শতাংশ। এই সব কিছু মিলিয়ে আমরা শতভাগ বৃদ্ধির প্রস্তাব করবো। এখনি লিখিত প্রস্তাব পাঠাবো।’

‘আশাকরি আগামীকাল দুপুরের মধ্যে সরকার কর্তৃক আমাদের এ প্রস্তাবনা মেনে নেয়া হবে,’ বলছিলেন মাহবুব উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, প্রতিদিন দেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর লাখ লাখ মানুষ রাজধানী ঢাকায় লঞ্চেই যাতায়াত করে।
লঞ্চ মালিকরা এমন সময় এ দাবি করলেন যখন সারা দেশে যাত্রী ও পণ্যপরিবহনের ব্যবহৃত যানবাহনের ধর্মঘট চলছে।

তেলের মূল্য কমানো বা ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা এ ধর্মঘট শুরু করে।

এর আগে সরকার বুধবার এক ঘোষণা ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করে। পরদিন বৃহস্পতিবার এলপি গ্যাসের দামও বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
# সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12