সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

লকডাউন বাস্তবায়নে এলাকাভিত্তিক সিদ্ধান্তের অপেক্ষায় ডিএসসিসির মেয়র

দূরবীণ নিউজ প্রতিবেদক :
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন পাওয়ার সাথে সাথেই লকডাউন বাস্তবায়ন নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। প্রজ্ঞাপন জারির পর দিনই কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির সমন্বয় সভা করেছেন ডিএসসিসির মেয়র। তিনি বলেন, সরকারের লকডাউন বাস্তবায়নে প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। এখন আমরা এলাকাভিত্তিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।মেয়র তাপস এসময় জানান- -এলাকাভিত্তিক সিদ্ধান্ত পাওয়ার পর লকডাউন বাস্তবায়নে ইতোমধ্যে ঘোষিত ৪৮ থেকে ৭২ ঘন্টা সময়ের আগেই তা বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করেও বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নীতি-আদর্শ থেকে বিচ্যুত হয়নি জানিয়ে মেয়র তাপস আরও বলেন, গণমানুষের অধিকার আদায় ও জনগণের কল্যাণেই বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় কার্যক্রম পরিচালনা করেছে এবং সে ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তাঁরই নেতৃত্বে এই করোনা মহামারীকেও অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে এসময় মেয়র তাপস আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12