সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

র‍্যাবের  নাম পরিবর্তন এসআইএফ

অন্তর্বর্তী সরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করেছেন স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠক সূত্র জানায়, বাহিনীটির কাঠামো, ভূমিকা ও কার্যক্রম নতুনভাবে মূল্যায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার মনে করছে, নাম পরিবর্তনের মাধ্যমে বাহিনীটিকে আরও পেশাদার, জবাবদিহিমূলক ও আইনসম্মত কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে।

সূত্রগুলো আরও জানায়, র‍্যাবের বিরুদ্ধে অতীতে ওঠা নানা অভিযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার বিষয়টিও আলোচনায় আসে। নতুন নামের পাশাপাশি বাহিনীর কার্যপরিধি, পোশাক, লোগো ও পরিচালন নীতিমালায় পরিবর্তন আনার বিষয়েও নীতিগত আলোচনা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর আনুষ্ঠানিকভাবে র‍্যাবের নাম পরিবর্তন কার্যকর হবে এবং নতুন পরিচয়ে বাহিনীটির কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নাম পরিবর্তনের পরও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির দায়িত্ব অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

আ. দৈ./কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12