সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

রিট খারিজ: ১৯ মার্চ ৪১তম বিসিএস পরীক্ষা হবে: হাইকোর্ট

দূরবীণ নিউজ প্রতিবেদক:
আগামী ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবার পক্ষে আদেশ জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে করোনার কারণ দেখিয়ে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর জন্য পরীক্ষার্থীদের করা রিট আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের আদেশের ফলে আগামী ১৯ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাপরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার বিষয়টি নিয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত নিয়ে উক্ত আদেশ জারি করেছেন।

আজ মঙ্গলবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রবিউল আলম বূধু। অপদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বিপুল বাগমার।

শুনানিকালে রিটকারীদের পক্ষে অ্যাডভোকেট রবিউল আলম বূধু বলেন,সোরাদেশে এখনো করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। করোনার সংক্রমণ আরো বাড়ছে। যারা পরীক্ষা দেবেন তাদেরও টিকা দেয়া হয়নি।

এবার ৪১তম বিসিএসে আবেদন করেছেন চার লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৮-১০ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে।

পরে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন এবং পিএসসির ঘোষিত তারিখ ১৯ মার্চ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েদেন।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12