সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

রফতানিমুখী শিল্পের কর্মচারীদের বেতন/ভাতার জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারীদের বেতন/ভাতা পরিশোধ করার জন্য ৫ হাজার কোটি টাকার একটি আপৎকালীন প্রণোদনা প্যাকেজসহ মোট আর্থিক সহায়তা প্যাকেজের পরিমাণ হবে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা যা জিডিপি’র প্রায় ২.৫২ শতাংশ ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও মহামারিতে দেশের অর্থনীতির ওপর বিরুপ প্রভাব উত্তোরণের জন্য ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার চারটি নতুন প্রণোদনার ঘোষণা দিয়েছেন ।

রোববার (৫ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে এ প্রণোদনা ঘোষণা করেন। খবর ইউএনবি’র ।

প্রধানমন্ত্রী ঘোষিত চারটি প্রণোদনার মধ্যে রয়েছে- সরকারি ব্যয় বৃদ্ধি করা, আর্থিক সহায়তার প্যাকেজ প্রণয়ন, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানসমূহের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান।

দেশের অর্থনীতির উপর সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে ওই চারটি মূল কার্যক্রম নির্ধারণ করা হয়েছে যা অবিলম্বে, স্বল্প-মেয়াদে এবং দীর্ঘ-মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে একটি কর্ম-পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12