সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

রংপুরে খাটে তেলের খনি পেয়ে প্রশাসন !

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনা আতঙ্কের সুযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে যখন প্রতিদিন শত শত বস্তা সরকারি চাল চোরদের খবর আসতেছে। ঠিকসেই মূহুর্তে এবার রংপুর থেকে আসলো তেল চুরির খবর। খবরটি আবার টিসিবির ভোজ্য তেল আত্মসাতের খবরের পাশাপাশি নতুন কৌশলের সচিত্র খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রংপুর মেট্রোপলিটন এলাকার হানিফ মিয়ার বসতবাড়ী তল্লাশী করে বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা বসুন্ধরা ব্যান্ডের টিসিবি পণ্য ১,২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার ৮০০ টাকা। গরিবের জন্য আনা টিসিবির এই তেল বিক্রি/ বিতরণ না করে বক্সখাটের ভিতর লুকিয়ে রাখে তেলগুলো ।আর এই তেল জনগণের কাছে নির্ধারিত দামে বিক্রি (বিতরণ) না করে যারা কৌশলে গুদামজাত করেছেন , তাদের সবাইকে ধরে আইনের আওতায় আনার দাবি উঠেছে। একইসাথে এই তেল বিক্রির দায়িত্বে যারা ছিলেন, কবে তারা এই তেল টিসিবিতে নিয়েছেন। পুরো বিষয়টি দ্রুত খতিয়ে দেখা দরকার। চোরের দলকে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি উঠেছে ওই এলাকা থেকেই। গরিবের পেটে লাথি দেয়া মানুষরুপি এসব অমানুষের বিচার আজ সময়ের দাবি।

এদিকে ফেসবুকে বন্ধুরা ফেসবুকে এই তেলের তেলেসমাতি দেখে বেশ মজা করে ছড়া লিখেছেন।
দেখেছি অনেক রকম চুরি
মুরগী চুরি পুকুর চুরি
কতো রকমের ছলচাতুরী
জুতা চুরি সিনা চুরি

ছিলো নাকি কম্বল চুরি
এবার আসলো নতুন চুরি
গরীবের চাল করে চুরি
চালের সাথে তেল চুরি

হাতে তেল মাথায় তেল
খাটের নিচেও মিলছে তেল
সবাই পায় সোনার খনি
আমরা পাই তেলের খনি ।   # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12