সর্বশেষঃ
সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ৭ বছর পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরির চেষ্টা: নাহিদ জাতীয়  নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা  ভোট দেবেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে চীন-রাশিয়া

- ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক :
আগামী আগস্ট মাসে চীন ও রাশিয়া একটি যৌথ সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে। আগস্ট মাসের শুরুর দিকে এ যৌথ সামরিক মহড়া আয়োজন করা হবে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) চীনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাক।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, এ সামরিক মহড়া আয়োজনে চীন ও রাশিয়া দ্রুততার সাথে ১০হাজার সেনা প্রেরণ করবে। বিভিন্ন প্রকারের যুদ্ধবিমান, কামান, আর্মাড ভেইকল এ মহড়ায় অংশ নিবে। এ মহড়ায় যৌথভাবে শত্রুকবলিত এলাকা পরিদর্শন, পূর্ব সতর্কীকরণ, ইলেকট্রনিক তথ্যযুদ্ধ ও যৌথ আক্রমণের সক্ষমতা দেখা হবে।

দ্যা জাপাড বা মিথষ্ক্রিয়া-২০২১ নামের এ যৌথ সামরিক মহড়া চীনের স্বায়ত্বশাসিত প্রদেশ নিংজিয়াতে অনুষ্ঠিত হবে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে চীনের উত্তর-পশ্চিমের এ প্রদেশটিতে ওই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির দ্যা গ্লেবাল টাইমস পত্রিকা।
# সূত্র : ইয়েনি সাফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12