সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

যৌথ অভিযানে ১টি সিএনজি ডাম্পিং, ৬ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রুট পারমিটবিহীন ও ফিটনেসবিহীন যানবাহন এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে ১টি সিএনজি ডাম্পিং করা হয়েছে। এছাড়াও এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে বাস পরিচালনা করায় ৩টি বাস ও ১টি সিএনজিসহ সর্বমোট ৬ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীনের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর প্রত্যক্ষ সহযোগিতায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট সংলগ্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রুট পারমিট না থাকায় ১টি সিএনজি ডাম্পিং করা হয়। এছাড়াও ভাড়ার তালিকা না থাকায় বোরাক পরিবহনের (ঢা:মে:ব-১১-৯৩৪২) একটি বাসকে ৫ হাজার টাকা এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে বাস পরিচালনা করায় খাজাবাবা পরিবহনের (ঢা:মে:ব-১১-৮৪৬০) ১টি বাস, বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের দু’টি (ঢা:মে:ব-১১-৯৮৬৮ ও ঢা:মে:ব-১৫-০৩৯৯) বাসের প্রত্যেকটি বাসকে ২ হাজার ৫০০ টাকা করে এবং একটি সিএনজিকে ( ঢাকা-দ-১১-৭০৫৮) ২ হাজার টাকা – – ৪ মামলায় মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদউত্তীর্ণ ট্যাক্স টোকেনের জন্য একটি বাসকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

সবমিলিয়ে আজকের অভিযানে ৬ মামলায় সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীকালও অভিযান পরিচালনা করা হবে।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12