সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

ভারতে একদিনেই করোনায় ৭৮,৫১২ জন

দূরবীণ নিউজ ডেস্ক :
একদিনে ভারতে নতুন করোনায় সাড়ে ৭৮ হাজার। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্ত ৩৬ লাখ পেরিয়ে গেল। গত দু’দিনে ভারতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুতে মেক্সিকোকে পিছনে ফেলে তালিকার তৃতীয় স্থানে এখন দেশটির অবস্থান। সুস্থ হয়ে ওঠার হার ৭৬ শতাংশের বেশি হলেও গত কয়েক দিনের তুলনায় আজ বাড়ল সংক্রমণ হার।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৫১২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। যার ফলে মোট আক্রান্ত ৩৬ লাখ ২১ হাজার ২৪৫ জন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৫ হাজার ৩১৬ ও ১৬ হাজার ১৫৮ জন।
অর্থাৎ আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে রোজ বেশি লোক নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। এই ধারা গত ১৫ দিন ধরেই অব্যাহত। আক্রান্তের হিসেবে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫৯ লাখ ৯৫ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩৮ লাখ ৬২ হাজার।

আক্রান্তের সংখ্যা যেমন রোজ বাড়ছে, তেমনই প্রচুর মানুষ সুস্থও হয়ে উঠছেন। এখন পর্যন্ত মোট ২৭ লাখ ৭৪ হাজার ৮০১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ মোট আক্রান্তের তিন চতুর্থাংশেরও বেশি সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৬০ হাজার ৮৬৮ জন।

স্পেন, ফ্রান্স, ইতালি, ব্রিটেনের মতো দেশকে আগেই পিছনে ফেলেছিল ভারত। এবার মেক্সিকোকে পিছনে ফেলে মৃত্যুর তালিকায় বিশ্বের তৃতীয় স্থানে উঠে এল ভারত। তবে আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে মোট মৃত্যু অনেক কম। পাশাপাশি ওই সব দেশগুলোর তুলনায় ভারতে মৃত্যুর হারও অনেকটাই কম।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৯৭১ জনের। এ নিয়ে ভারতে মোট ৬৪ হাজার ৪৬৯ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। # সূত্র- আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12